বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিলেটে যাত্রীসহ চলন্ত বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জহুরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। তিনি রংপুরের পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা থেকে ৪০ জন যাত্রী নিয়ে সিলেট আসার পথে নগরের আলমপুর এলাকায় নাজা পরিবহনে একটি বাসে (সিলেট জ ১১-০৫৮০) ব্যাটারি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ