বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গোপালগঞ্জে এলজিইডি কার্যালয়ে আগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই অধিদপ্তরের তালাবদ্ধ অফিসে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের অফিসের নাইটগার্ড ছোলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুমে আগুনের ধূয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী জানান, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের সাইন্স ল্যাবের জন্য জাইকার ক্রয়কৃত ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, সোফাসেট, অফিস ডেকোরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে অফিসের উপজেলা প্রকৌশলীর রুমের সমস্ত মালামাল পুড়ে যায়। পরে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ জাকারিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ