বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কুর্দিরা তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলের কাছে সাহায্য চাইলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কী সেনাবাহিনীর পরিচালিত অভিযান এর বিরুদ্ধে লড়তে এবার ইসরায়েলের কাছে সামরিক সহায়তা চাইলো কুর্দিরা।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে দাবি করা হয়, অস্ত্রবিরতির মার্কিন ঘোষণার পরও সীমান্ তুরস্কের সঙ্গে কুর্দিদের সামান্য লড়াই চলছে। ওয়াশিংটন মদতপুষ্ট সংগঠন এসডিএফ আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে যুক্ত ছিল। তবে তুরস্ক ও ইউরোপীয়ান ইউনিয়ন তাদের জঙ্গী-সন্ত্রাসী সংগঠন মনে করে।

প্রতিবেদনে বলা হয়, কুর্দিদের এখন ভরসা-ইসরাইলের ইহুদীরা তাদের অবহেলা করবে না। তারা বলেছে, তুরস্কের সামরিক অভিযানে নারী ও শিশুদেরও প্রাণহানি হচ্ছে।

কুর্দি গেরিলাদের সংগঠন এসডিএফের এক কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেন, ‘আমার বিশ্বাস ইহুদী জনগণ আমাদের কুর্দি জনগণের ভালোর জন্য বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে এগিয়ে আসবে। আমাদের আশা, তুর্কি ‘সন্ত্রাসীদের’ হাত থেকে আমাদের রক্ষায় তারা কোনো অবহেলা করবেন না।’

গত ১০ অক্টোবর কুর্দিদের ওপর সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ায় কুর্দি অভিযানের ‘মানবিক’ যে কোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সীমান্ত নিরাপদ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে দিতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্প্রিং শুরু করেছে তুর্কি সরকার।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে সংগঠনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। ওই সংগঠনটির হাতে এ পর্যন্ত নারী, কিশোর ও শিশুসহ ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ