মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

'কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবিতে আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সেক্রেটারী আল্লামা নুরুল ইসলাম বলেছেন, কাদিয়ানীরা রাসুলুল্লাহ সা. কে শেষ নবী বলে স্বীকার করে না৷ খতমে নবুয়তকে অস্বীকার করলে আর মুসলমান থাকে না৷ তাই পৃথিবীর সকল আলেমদের সর্বসম্মত মতামত হল কাদিয়ানীরা কাফের৷

রোববার (২০ অক্টোবর) সাভার জাতীয় অন্ধসংস্থা মসজিদে সাভার আশুলিয়া ধামরাই ৭নং জোন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন৷

তিনি বলেন, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে নিজেদের বাতিল ধর্ম বিশ্বাস প্রচার করে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে৷ তাদেরকে কাদিয়ানী বানানোর ষড়যন্ত্র করছে৷ এমনকি তারা ভূল ব্যাখ্যা সম্বলিত কুরআনের তাফসির রচনা করে বিতরন করছে৷ এ অবস্থায় কাদিয়ানীদের ষড়যন্ত্র কোন অবস্থায়ই মেনে নেয়া যায় না৷ তাদেরকে অমুসলিম ঘোষনা করে মুসলমানদের ঈমান-আকিদা সংরক্ষন করতে হবে৷ বিভ্রান্তি থেকে রক্ষা করতে হবে৷ না হলে এদেশের তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে৷

তিনি আরো বলেন, আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত একমাত্র আন্তর্জাতিক সংগঠন৷ বিশ্বের বিভিন্ন দেশে এর শাখা রয়েছে৷ তাই তাহাফফুজে খতমে নবুয়তের ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷

আল্লামা মহিউদ্দিন রব্বানীর সভাপতিত্বে ও মুফতি সুলতান মাহমুদ ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলী আজম, মাওলানা কাওসার হুসাইন, মাওলানা আলী আশরাফ, মাওলানা মাহবুব গুলজার, মাওলানা কবীর হুসাইন প্রমুখ৷

বক্তারা ভোলায় তৌহিদি জনতার উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেন৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ