বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সরকারের সঙ্গে মাওলানা ফজলুর রহমানের বৈঠক বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান সরকারের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর বৈঠক বাতিল করা হয়েছে।

ডেইলি জংয়ের বরাতে জানা যায়, আজ রোববার সন্ধ্যায় সরকারী কমিটির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের এক জরুরি বৈঠক হওয়ার কথা ছিলো। সাদিক সানজরানী ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আবদুল গাফুর হায়দারীর মধ্যের এ আলোচনা বাতিল করা হয়েছে।

মাওলানা আবদুল গাফুর হায়দারি বলেছেন আমরা সাদিক সানজারানিকে পরিস্থিতি অবহিত করেছি এবং আশা করছি সাদিক সানজারানি শিগগিরই কমিটির সাথে যোগাযোগ করবেন।

সূত্রমতে আরো জানা যায়, উলামায়ে ইসলাম বলেছে ২২ অক্টোবর ইসলামাবাদে সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে নেতাদের কমিটি সিদ্ধান্ত নেবে।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বিরোধী নেতাদের সাথে পরামর্শের পরে সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলো।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম সরকারের সাথে আলোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল যার মধ্যে মাওলানা আবদুল গফুর হায়দারী, আকরাম দুরানী, মাওলানা আতাউর রহমান ও সিনেটর তালহা মাহমুদ ছিলেন।

অন্যদিকে, সরকারী কমিটিতে চেয়ারম্যান সিনেট সাদিক সানজারানী, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদরী, আসাদ ওমর, চৌধুরী পারভেজ এলাহী এবং শিক্ষামন্ত্রী শফকাত মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ