মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বিকেলে যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) বিকেলে গণভবনে এই বৈঠক হবে বলে জানা গেছে। যুবলীগের যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।

তবে বৈঠকে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থাকছেন না। সম্প্রতি ক্যাসিনোকাণ্ডসহ বিভিন্ন সমালোচনার মুখে প্রভাবশালী এই নেতা অনেকটা আড়ালে রয়েছেন। তাকে গণভবনে নিয়ে যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী।

যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গত বুধবার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ৯ অক্টোবর যুবলীগসহ আওয়ামী লীগের চার সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুবলীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল সাত বছর আগে। ২০১২ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত হয় তিন বছর মেয়াদি সর্বশেষ সম্মেলন। গঠনতন্ত্র অনুযায়ী এরপর ২০১৫ সালে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। মূলত সংগঠনের শীর্ষ নেতৃত্বের অনীহার কারণেই নির্ধারিত সময়ের পরও সম্মেলন করা যায়নি বলে অভিযোগ কয়েকজন যুবলীগ নেতার।

সূত্র জানায়, আজকের বৈঠকে যুবলীগের জাতীয় কংগ্রেসের কার্যক্রম এগিয়ে নিতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে একজনকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হতে পারে।

আবার ওমর ফারুক চৌধুরীকে সরিয়ে প্রেসিডিয়ামের একজন সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার প্রস্তাবও আসতে পারে। এ দুই সম্ভাবনার যেকোনো একটি কার্যকর হলে ওমর ফারুক চৌধুরী বাদ পড়বেন। অর্থাৎ তাকে বাদ দিয়েই যুবলীগের কংগ্রেস অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ