বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চট্টগ্রামে পরকীয়ার জেরে প্রাণ গেলো বাবা-মেয়ের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানগরী চট্টগ্রারমের বন্দর থানার নিমতলায় এলাকা মো. আবু তাহের (৪২) ও তার মেয়ে বিবি ফাতেমাকে (৪) জবাই করে হত্যার পেছনে নিহতের স্ত্রী হাছিনা আক্তারের পরকীয়া প্রেমকে কারণ হিসেবে সন্দেহ করছেন এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের ধারণা মতে, পরকীয়ার কারণে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাছিনা আক্তার পরিকল্পিতভাবে তার স্বামী ও শিশু সন্তানকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের পর পুলিশ নিহত আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার ও শ্যালিকা নাসিমা আক্তারসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক হাছিনা আক্তার নোয়াখালী জেলার চরপার্বতী এলাকার মো. মোস্তফার মেয়ে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানা পুলিশ এলাকার শাহ আলম ভবন নামের একটি বাসা থেকে মো. আবু তাহের এবং তার মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।

যদিও স্ত্রী হাছিনার দাবি ঘটনার দিন সকালে কর্মস্থল থেকে ৯টার দিকে ফিরে এসে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, ঘটনার তিনদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। স্ত্রী হাছিনা আক্তারের পরনের একটি শাড়িকে ঘিরে স্বামী আবু তাহেরের মনে সন্দেহ জাগে।

এই শাড়ি কে দিয়েছে, কেন দিয়েছে এসব নিয়ে ঝগড়া হয় বলে প্রতিবেশীরা বলেছে।জিজ্ঞাসাবাদে আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার একেকবার একেকরকম কথা বলছেন বলে জানায় পুলিশ।

সিএমপির বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবেই এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়েছি। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর সঙ্গে বাইরের কেউ জড়িত কিনা তা তদন্ত করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ