সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

যুক্তরাষ্ট্র থেকে বেবি পাউডার তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে আবারো পাওয়া গেছে ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতি। চাপের মুখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিয়েছে খ্যাতনামা সংস্থাটি।

জানা যায়, অনলাইনে বেবি পাউডারের একটি বোতল কিনে পরীক্ষা করে মার্কিন হেলথ রেগুলেটরস। সেই পরীক্ষায় অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেছে। নিয়মিত অ্যাসবেস্টস ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই প্রথম জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গেছে। অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর সংস্পর্শে এলে ক্যানসার পর্যন্ত হতে পারে।

তবে জনসন অ্যান্ড জনসনের তৈরি বেবি পাউডারে যে অ্যাসবেস্টস পাওয়া গেছে তার মাত্রা অত্যন্ত কম। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। তাই তারা এসব বেবি পাউডার বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয় জনসন অ্যান্ড জনসনকে।

তবে ওই পরীক্ষার রিপোর্ট মেনে নিতে পারছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন কম্পানির মেডিক্যাল সেফটি বিভাগের প্রধান ড. সুসান নিকোলসন। এক মাস আগেই নিজেদের পণ্য পরীক্ষা করে তাতে কোনো অ্যাসবেস্টস পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

যে নমুনা পরীক্ষা করা হয়েছে, তার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে জনসন অ্যান্ড জনসন। যতদিন না প্রমাণিত হচ্ছে বেবি ট্যালকম পাউডার পুরোপুরি অ্যাসবেস্টস মুক্ত, ততদিন যে লটের পণ্যে ক্ষতিকারক পদার্থটি পাওয়া গেছে সে লটের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজার থেকে বেবি পাউডার তুলে নিতে বাধ্য হওয়ার জেরে একশ ৩০ বছরের পুরনো ওই কম্পানির শেয়ার দর ছয় শতাংশ পড়ে গেছে। জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এ ধরনের ১৫ হাজার মামলা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ