বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মাদরাসাগুলোর ঐক্যবদ্ধে বার্তা দিলেন মাওলানা গুম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ তায়ালার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তায়ালা আমাদেরকে শেষ নবির উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের অগণিত অসংখ্য নেয়ামত দান করেছেন।

আমাদেরকে আলেম বাণিয়েছেন। আল্লাহ তায়ালার নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা আমাদের জন্য অপরিহার্য। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামতরাজী ছিনিয়ে নেয়ারও ভয় রয়েছে। তাই আমাদেরকে আল্লাহ তায়াল নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে।

কথাগুলো বলছিলেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, ইসলামিক লেকচারার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শায়েখ মাওলানা ইলিয়াস গুম্মান। তিনি বিশেষ করে হিন্দুস্তানের মুসলমানদের সম্মোধন করে বলেন, আমাদের সবচেয়ে প্রসিদ্ধ দীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, মাজাহেরে উলুম সাহারানপুর, নাদওয়াতুল উলামা লাখনৌ, থানাভবন মাদরাসা, রায়পুর মাদরাসা, গাঙ্গুহ মাদরাসা, নিজামুদ্দিন মারাকাজ এগুলো আমাদেরই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোতে আমাদের আকাবিরে কেরামই ইলমের ও দীনের খেদমত করে যাচ্ছেন।

এ মাদরাসা ও দীনি প্রতিষ্ঠানগুলোর কোনো শায়েখ বা আলেমের সঙ্গে যদি মতবিরোধ তৈরি হয়, আমাদের তাকে সম্মান করা উচিত। তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মনে রাখতে হবে তারা আমাদের শায়েখ, আকাবির।

আমরা যদি তাদের কাউকে কিছু বলতে হয় তাহলে লোকদের সামনে নয়, একাকি নিয়ে তাদের বুঝাতে হবে বা তাদের সঙ্গে কথা বলতে হবে।

দারুল উলুম দেওবন্দ যদি সম্মানের দিকদিয়ে অনেক উপরে, তাদেরও উচিত নয় কাউকে ছোট করে দেখা। দেওবন্দ এর ওয়াকফ এটিও আমাদেরই প্রতিষ্ঠান। তাদের সঙ্গেও আমাদের ভালো ব্যবহার করতে হবে।

বর্তমানে সমাজের যে অবস্থা, কোনো কারণে যদি আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তাহলে আমাদের মধ্যেই আমাদের মতবিরোধগুলো শেষ করতে হবে। মনে রাখতে হবে আমাদের মতবিরোধ করার কারণে অন্যরা যেনো সে সুযোগে আমাদের ঐক্যকে বিনষ্ট না করে।

দারুল উলুম দেওবন্দ, মাজাহেরে উলুম সাহারানপুর, নাদওয়াতুল উলামা লাখনৌ, থানাভবন মাদরাসা, রায়পুর মাদরাসা, গাঙ্গুহ মাদরাসা, নিজামুদ্দিন মারাকাজ সবগুলোই আমাদেরই প্রতিষ্ঠান, আমরা একে অপরের সঙ্গে শত্রুতা নয় বরং মহাব্বতের সঙ্গে মতপ্রার্থক্য থাকলে সমযোতায় আসতে হবে। আল্লাহ তায়ালা আমাকে ও আমাদের সবাইকে বুঝ দান করুন। সমস্ত ফেতনা থেকে হেফাজত করুন। আমাদের মাঝে কোনোভাবে যেনো অনৈক্য তৈরি না করেন।

সূত্র: ইউটিউব থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ