সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পি চিদাম্বরমের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারির মামলায় ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।

চিদাম্বরমের পাশাপাশি এ মামলার চার্জশিটে নাম রয়েছে তার পুত্র কার্তি ও সাবেক মিডিয়া ব্যারন তথা শিনা বরা হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জির। চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে।

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেফতার হন চিদাম্বরম। তিহার জেলে গিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার করে ইডি। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চিদাম্বরমকে হেফাজতে নিয়েছে ইডি।

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ আগস্ট রাতে দিল্লিতে নিজের বাড়ি থেকে নাটকীয়ভাবে চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এরপর ১৫ দিন ধরে তাদের হাতে ছিলেন তিনি। এরপরই তাকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। চিদাম্বরমের জন্য তিহার জেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে পৃথক সেলে রাখা হয়েছে।

২০০৮ সালে পিটার-ইন্দ্রানীর মালিকানাধীন আইএনএক্স মিডিয়া সংস্থা ৪০০ কোটি রুপি প্রত্যক্ষ বিদেশি লগ্নির ব্যাপারে বোর্ডের ছাড়পত্র পায়। সিবিআইয়ের দাবি, ওই ছাড়পত্রের বিনিময়ে চিদাম্বরমপুত্র কার্তির অ্যাকাউন্টে আইএনএক্স ১০ লাখ রুপি জমা দিয়েছিল। এফআইআরে চিদাম্বরমের নাম অভিযুক্তের তালিকায় না থাকলেও ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ