বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আন্দোলন না করতে কাশ্মীর পুলিশ প্রধানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে কোনো আন্দোলন-বিক্ষোভ না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে অঞ্চলটির প্রশাসন।

পুলিশ প্রধান দিলবাগ সিং জানান, বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে কোনো ধরনের প্রতিবাদ-আন্দোলন বরদাস্ত করা হবে না।প্রতিবাদ-আন্দোলন থেকে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত মঙ্গলবার কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করায় শ্রীনগর থেকে বেশ কয়েকজন নারীকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ছিলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর বোন সুরিয়া আবদুল্লাহ এবং মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান।

এছাড়া জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্য বিচারপতি বাশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বাশিরও ছিলেন গ্রেফতার হওয়াদের তালিকায়। ব্যক্তিগত জামিনে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় তাদের।

দিলবাগ সিং জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অবস্থান বিক্ষোভের প্ল্যাকার্ড থেকেও অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

কাশ্মীরের ওপর থেকে নিরাপত্তার কড়াকড়ি তুলে না নেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ