মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মাদরাসার শিক্ষার্থীরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার হোক: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি চাই মাদরাসার শিক্ষার্থীরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার ও পুলিশ কর্মকর্তা হোক। এজন্য মাদরাসা শিক্ষার্থীদের সাইন্স, টেকনোলজি ইত্যাদি আধুনিক বিষয়েও পাঠদান করতে হবে। আমরা মাদরাসা শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ সৃষ্টি করতে চাই। খবর ডেইলি জং-এর।

আজ শুক্রবার মাদরাসা শিক্ষা-সংস্কার ও কাশ্মীর ইস্যুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে বৈঠককালে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মুফতী মুনিরুর রহমান, মাওলানা তাহের আশরাফী, ধর্ম বিষয়ক ফেডারেলমন্ত্রী পীর নুরুল হক কাদেরী, শিক্ষামন্ত্রী শফকত মাহমুদ, তথ্য উপদেষ্টা ফিরদাউস আশিক। এছাড়াও ওলামায়ে কেরাম ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি জং জানায়, উপস্থিত আলেমরা প্রধানমন্ত্রী ইমরান খানকে উপরোক্ত বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং মাদরাসা শিক্ষা সংস্কারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও কথা দিয়েছেন।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইনে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ