বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বেশি দামে পেঁয়াজ বিক্রি, চট্টগ্রামে ২ আড়তের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রয় মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের দুটি আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ব্যবসায়ীদের বারবার সতর্ক করার পরও অতিরিক্ত বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

শুক্রবার সকালে বাজার মনিটরিংয়ের জন্য নগরীর রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন আড়ত এবং চকবাজারের খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

৪৮ টাকা কেজি দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি করায় চাল ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং ৬৫ টাকা কেজি দরে কেনা ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করায় মেহরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, চট্টগ্রামের জেলা প্রশাসক মুহা. ইলিয়াস হোসেন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাদের সতর্ক করে বলেছিলেন, 'প্রত্যেক দোকানে যেন মূল্য তালিকা প্রদর্শন করা হয় এবং অতিরিক্ত লাভের চেষ্টায় পেঁয়াজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

পেঁয়াজ বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ