সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চাদের ১০ লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসা দিবে মিশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ চাদের লক্ষ লক্ষ মানুষ যকৃত-প্রদাহ রোগে আক্রান্ত। এ পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে মিশর। মিশরীয় চিকিৎসকদের একটি বিশেষ টিম চাদের অন্তত ১০ লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদানের জন্য দেশটিতে সফর করবেন।

মিশরীয় পত্রিকা ‘আল আহরাম’ জানিয়েছে, চলতি অক্টোবর মাসেই মেডিকেল টিমের সদস্যরা চাদ সফরে যাবেন। সুষ্ঠুভাবে চিকিৎসা প্রদানের জন্য চাদের রাজধানী এনডামেনার কেন্দ্রীয় হাসপাতাল পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাদের স্বাস্থ্যমন্ত্রী মাহমুদ ইউসুফ খায়াল। তারা উভয়ে মিলে একটি খসড়া তৈরি করেছেন। খসড়া অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্পগুলোতে এই চিকিৎসাসেবা প্রদান করা হবে। এবং প্রয়োজনীয় ঔষধপত্রও বিতরণ করা হবে আক্রান্ত মানুষদের মাঝে।

আল আহরাম অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ