বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কালো তালিকা এড়াতে পাকিস্তানকে ৪ মাস সময় দিয়েছে এফএটিএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদে অর্থায়ন এবং মদদ দেয়া বন্ধ না করলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত হতে হবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। আর এজন্য দেশটিকে মাত্র চার মাসের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) হলো এমন একটি সংস্থা যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থায়নবিরোধী পর্যবেক্ষক হিসেবে কাজ করে। পাকিস্তান এখন ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ‘ডার্ক গ্রে’ বা ‘গাঢ় ধূসর’ তালিকায় রয়েছে।

সংবাদমাধ্যম ‘রয়টার্স’ শুক্রবার জানিয়েছে, ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের চলতি অধিবেশনে শেষবারের মতো সতর্ক করা হয়েছে পাকিস্তানকে। আগামী চার মাসের মধ্যে সন্ত্রাসবাদীদের অর্থযোগান এবং মদদ দেওয়া বন্ধ না করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কালো তালিকাভুক্ত হলে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দেবে এফটিএফের সদস্য দেশগুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ