বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সিরিয়ায় তুর্কি সেনাদের মেনে নেবে না দামেস্ক: বাসিনা শাবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া সরকার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানায় কিন্তু তুর্কি সেনারা মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত হিসেবে উত্তর সিরিয়ায় অবস্থান করুক তা দামেস্ক মেনে নিতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বাসিনা সাবান।

নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলারা তুর্কি আগ্রাসন প্রতিহত করতে দামেস্কের সহযোগিতা চেয়েছেন।

তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের উচ্ছেদের’ নামে সামরিক অভিযান শুরু করে। কুর্দি গেরিলাদেরকে আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। তুর্কি সামরিক অভিযানে এ পর্যন্ত শত শত সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং লাখ লাখ বেসামরিক মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেলে পালিয়ে গেছে।

তুর্কি সেনাদের আগ্রাসনের মুখে কুর্দি গেরিলারা তুরস্কের আগ্রাসন রুখে দিতে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি সেনারা এরই মধ্যে উত্তর সিরিয়ার মানবিজ শহরে প্রবেশ করেছে।

সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়ার সোচি শহরে সিরিয়া ও তুরস্কের মধ্যে নিরাপত্তা বৈঠক আয়োজনের চেষ্টা করছে মস্কো।

তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের উচ্ছেদের’ নামে সামরিক অভিযান শুরু করে। কুর্দি গেরিলাদেরকে আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ