মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

'মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করব না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, আঙ্কারা সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দেখা করবেন না তিনি।

বুধবার (১৬ অক্টোবর) ব্রিটেনের টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমার অবস্থানে শক্তভাবে আছি; আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব না। তারা তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন তুরস্ক সফরে আসবেন; তখন আমি তার সঙ্গে কথা বলব।

অবশ্য পরে তুর্কি প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিষয়ক পরিচালক ফরহাদ উদ্দিন আলতুন তার টুইটারে লিখেছেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট এরদোগান সাক্ষাৎ করবেন’। তিনি আরও লিখেছেন, ‘প্রথম দিকে প্রেসিডেন্ট এরদোগান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না কিন্তু এখন তিনি তার পরিকল্পনা পরিবর্তন করেছেন’।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা অগ্রহণযোগ্য এবং আঙ্কারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘আঙ্কারা আশা করে মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা আরোপের এই ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে যাবে’।

উল্লেখ্য, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক অভিযান চালাচ্ছে তা বন্ধ করার ব্যাপারে এরদোগানকে রাজি করানোর জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে আসছেন। সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ