মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

তুহিন হত্যাকাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হাসান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। মঙ্গলবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কমিশন লক্ষ করছে, সমাজের কিছুসংখ্যক মানুষের মানবিক মূল্যবোধের চরম অবনতির ফলে বিভিন্ন ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। গত (সোমবার) দুর্বৃত্তদের হাতে সুনামগঞ্জের শিশু তুহিনকে অত্যন্ত নিষ্ঠুর ও বীভৎস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কমিশন তার তীব্র নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান নাছিমা বেগম।

ওই ঘটনা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে আমলে নিয়ে সুনামগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) আগামী ৭ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিশনকে অবহিত করার জন্য চিঠি দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ