সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চলে গেলেন দেওবন্দের প্রবীণ কর্মকর্তা হাজিজি; বাদ জোহর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফুল আলম কাসেমী: দারুল উলুম দেওবন্দের শুবায়ে তালিমাতের (শিক্ষা বিষয়ক দপ্তরে) বয়োজ্যেষ্ঠ ও সবচেয়ে প্রবীণ কর্মকর্তা ইয়াকুব আলী ওরফে হাজীজী (৯২) বুধবার (১৬ অক্টোবর) সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

জানা যায়, শায়খুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর সময় থেকে দারুল উলুম দেওবন্দের শুবায়ে তালিমাত বা শিক্ষা বিষয়ক দপ্তরে কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

ইয়াকুব আলী সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দীর্ঘ কাল “শুবায়ে তালিমাতের” দাপ্তরিক দায়িত্ব পালন করেন কৃতিত্বের সাথে। বিশ্বস্ততার অনুপম দৃষ্টান্ত ছিলেন হাজীজী। তার বিশ্বস্ততার স্বীকৃতি স্বরূপ শেষ জীবন পর্যন্ত দারুল উলুম দেওবন্দে সিনিয়র কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।

সকল উস্তাদের বেতন-ভাতা তার মাধ্যমেই হস্তান্তর করা হতো। বেতন-ভাতা প্রদেয় সাক্ষর বইটি পেঁচিয়ে প্রত্যেকের নিকট গিয়ে পৌঁছে দিতেন। দীর্ঘ ৭৫ বছর দারুল উলুম দেওবন্দের খেদমত করে গেছেন হাজীজী।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর ইয়াকুব আলী হাজীজীর নামাজে জানাজা দারুল উলুম দেওবন্দের মোলসুরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ