মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আবরার হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে অমিত, কারাগারে তোহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার অমিত সাহাকে আবারও তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার তোহাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১০ অক্টোবর তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে অমিতের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। অপরদিকে তোহাকে কারাগারে পাঠানোর আবেদন করেন তিনি।

তার আগে ৯ অক্টোবর রাজধানীর সবুজবাগ থেকে অমিত এবং গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

চলতি মাসের ৬ অক্টোবর দিবাগত রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার সহপাঠীরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ