বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আনোয়ারায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে তৎক্ষণাৎ নিহত নারী ও পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাহাব উদ্দিন, বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীনের পরিচয় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী যাওয়ার সময় চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে দু’জন নিহত এবং ৩ জন দগ্ধ হয়েছেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিস্ফোরণে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-ওএএফ/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ