বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশির লাশ দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ দেশে এসে পৌঁছেছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) নিহতের লাশ গ্রামের বাড়িতে নেওয়ার পর নিহতদের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন- উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে সুরুজ মিয়া, একই এলাকার মোতালিব ব্যাপারির ছেলে নুরে আলম ওরফে নুরা মিয়া, খালিয়ারচর গ্রামের মোকারমের ছেলে উজ্জল এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আক্রম আলীর ছেলে রাসেল।

২৩ আগস্ট সৌদি আরবের মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ শেষে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন আড়াইহাজার উপজেলার চার যুবক। পথে তাদের বহনকারী পিকআপের চাকা ফেটে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান।

পরে তাদের মরদেহ মদিনা কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়। গত দেড় মাস ধরে পরিবারের লোকজন শেষবারের মতো সন্তানের মুখটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুণছিলেন। অবশেষে বুধবার স্বজনের লাশ দেখে পরিবারের বাবা-মা ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আড়াইহাজার শাখার ফিল্ড অফিসার আমিনুল হক জানান, বুধবার সৌদি এয়ারলাইলান্সের একটি ফ্লাইটে করে সৌদি আরব থেকে আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ দেশে এসে পৌঁছেছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ