সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

যেকোনো পরিস্থিতিতে সৌদি আরব ফিলিস্তিনিদের পাশে থাকবে: সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি জনগণ ও সরকারের প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সৌদি আরব ফিলিস্তিনি জনগণ ও সরকারের পাশেই থাকবে।

বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সালমান বিন আব্দুল আজিজ আশা ব্যক্ত করে বলেন, ১৯৬৭ সালের মূল সীমানা নিয়ে এবং জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী করে স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় সৌদি আরব ফিলিস্তিনকে সবরকমের সমর্থন দিবে।

সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সবসময় ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি দেশটির সমর্থন পেয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস খাদেমুল হারামাইনিশ শারিফাইনকে কৃতজ্ঞতা জানান। সন্ত্রাসবাদ মোকাবেলায় সৌদি আরবের পদক্ষেপকে সমর্থন দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ কে কেন্দ্র করে এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্মানে সৌদি বাদশাহ একটি ভোজসভার আয়োজন করেন। এতে উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ