মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাদশী শিক্ষার্থীদের জন্য খুলতে পারে দারুল উলুম দেওবন্দের দুয়ার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ আশরাফী
দেওবন্দ থেকে

উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী'র সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী আলেমদের একটি প্রতিনিধি টিম।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মুফতি আবুল কাসেম নোমানী আগামী ২৭, ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার বৈঠকে বাংলাদেশী ছাত্রদের ভর্তির ব্যাপারে জোর দাবি তুলবেন বলে আশ্বাস দিয়েছেন।

দেওবন্দ সফরে তারা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী এবং দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী হাফিজাহুল্লাহ’র সাথেও সাক্ষাৎ করেন।

উলামায়ে কেরামের এই বিশেষ টিমে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আকবর কমপ্লেক্স মিরপুরের মহাপরিচালক মুফতি দিলওয়ার হুসাইন, জামেউল উলূম মাদরাসা মিরপুরের মুহতামিম মুফতি আবুল বাশার নোমানী, জামিয়া রহমানিয়ার নাযেমে তালিমাত মাওলানা আশরাফুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ