সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেডিক্যাল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

৪৯ হাজার ৪১৩ জন এবার উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ (৪৬.৩১ শতাংশ), মেয়ে ২৬ হাজার ৫৩১ (৫৩.৬৯শতাংশ)।

নতুন পদ্ধতিতে গত ১১ অক্টোবর দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৬ হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

গত বছরের তুলনায় সাত হাজার ৯ জন বেশি। তবে সাড়ে তিন হাজার পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আগে আট পৃষ্ঠা থাকলেও এবছর মাত্র দুই পাতার প্রশ্ন ও উত্তপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। আর প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র ছিল ভিন্ন। এজন্য ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ