মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

চার নিয়মে অটুট রাখুন তারুণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবাই চান নিজের তারুণ্য ধরে রাখতে! বয়সটা যেন নিজের তরুণ সময়েই আটকে থাকে এ চাওয়া গোপনে-প্রকাশ্যে সকলের ভেতরই দানা বাঁধে। কিন্তু তা তো আর সম্ভব নয়। জীবজগতের নিয়মেই আমাদের বয়স একসময় বাড়তে থাকে।

আর বয়স বাড়ার সাথে সাথে সেই ছাপও পড়ে চেহারায়। তবে খুব কিছু সাধারণ বিষয় মেনে চললে আপনার চেহারার পরিবর্তন হবে ধীরে। এতে করে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন নিজের তারুণ্য।চলুন জেনে নিই কয়েকটি পরামর্শ :

১. অনেকেই উপুড় হয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এভাবে ঘুমালে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ফলে ত্বক ঝুলে যায়। তাই উপুড় হয়ে না ঘুমিয়ে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস করুন।

২. সকালের রোদ আমাদের প্রয়োজনীয় ভিটামিন ‘ডি’র যোগান দেয়। কিন্তু প্রখর রোদে থাকা সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতি বয়ে আনে। চোখের চারপাশের ত্বক বেশি কোমল হওয়ায় ক্ষতিটাও দ্রুত হয়। চোখে বয়সের ছাপ পড়ে যায়, দেখা দেয় ডার্ক সার্কেল। এজন্য তীব্র রোদে গেলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে ভুলবেন না।

৩. চিপস, চিকেন ফ্রাই বা মুচুমুচে জাঙ্ক ফুডের মতো মুখরোচক খাবার এক্ষুণি বাদ দিন। এসব খাবারে স্বাস্থ্যঝুঁকি তো আছেই, সৌন্দর্যেরও বারোটা বাজিয়ে দেয়। খাদ্যতালিকায় যুক্ত করুন প্রচুর ফল, শাক-সবজি, মাছ আর লাল-চাল। এছাড়াও আটার তৈরি রুটি খাওয়ার অভ্যাস করুন।

৪. দীর্ঘ সময় শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। এমন কক্ষে যত কম থাকবেন, ততই ভালো থাকলে। আর যদি বাধ্য হয়ে থাকতেই হয়, তবে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ