সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আবরার হত্যার আগেই যে কারণে আইজিপির সঙ্গে সাক্ষাত করেন বুয়েট ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আগে বুয়েট ভিসির সঙ্গে আইজিপির সাক্ষাৎ একান্ত সৌজন্যমূলক ছিল বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এ সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্যাখ্যা দিয়ে রোববার (১৩ অক্টোবর) প্রেসনোট দেয়া হয়েছে।

এতে বলা হয়, গণমাধ্যমে সাক্ষাৎকারে বুয়েটের উপাচার্য বলেছেন, আবরার হত্যার ১০-১৫ দিন আগে তিনি আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভিসি আইজিপির সৌজন্য সাক্ষাতে এসেছিলেন গত ২৮ জুলাই। ভিসি তার দীর্ঘ শিক্ষকতা ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা বিনিময় করেন।

একপর্যায়ে ভিসি বুয়েট সংলগ্ন পলাশি বাজারে একটি স্থাপনা নির্মাণকাজে কোনো একটি পক্ষের বাধার কথা উল্লেখ করলে আইজিপি তাকে সহায়তার আশ্বাস দিয়ে ডিসি লালবাগকে এ বিষয়ে সহযোগিতার নির্দেশ দেন।

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত আইজিপির সঙ্গে বুয়েট ভিসির সাক্ষাৎ সংক্রান্ত সংবাদের কারণে জনমনে ভুল বা অসম্পূর্ণ বার্তা যেতে পারে বলেও এ প্রেসনোটে উল্লেখ করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ