বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নেত্রকোনায় ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী ইসহাক মিয়ার (৫৫) মৃত্যুর সংবাদ শুনার পর তার মা রাজিয়া খাতুন (৭০) মারা গেছেন।

গতকাল শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

সূত্র মতে জানা যায়, দুপুরে উপজেলার নাজিরপুর বাজারে নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে ইসহাক মিয়া তার নিজ লন্ড্রি দোকানে স্ট্রোক করে মারা যান।

ছেলে ইসহাক মিয়ার মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক ইসহাক মিয়ার মা রাজিয়া খাতুনও স্ট্রোক করেন। পরে অচেতন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।

মা-ছেলের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রোববার দুপুর দুইটায় উপজেলার নাজিরপুর ঈদগাহ্ মাঠে মা ও ছেলের জানাজা শেষে তাদেরকে নাজিরপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ