বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

টাঙ্গাইলে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল সদর উপজেলায় বাড়িতে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার গভীর রাতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতরা হলেন– আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও চার বছরের মেয়ে আলিফা। আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, রাতে কে বা কারা বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ