বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরব স্টেশনের আউটারে লোকাল ট্রেনের বগি লইনচ্যুতির প্রায় পাঁচ ঘণ্টা পর গতকাল দিবাগত রাত ১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে ময়মনসিংহ থেকে ২৪২ ডাউন লোকাল ট্রেনটি ছেড়ে আসে ভৈরবের উদ্দেশে। কিন্ত রাত ৮টার দিকে ভৈরব স্টেশনের আউটারের কাছাকাছি পৌঁছামাত্র ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগার সিন্ধুর ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪০ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হলে প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান ট্রেন লাইনচ্যুতির কথা স্বীকার করে বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুতির পর উদ্ধারকারী ট্রেন কাজ সম্পন্ন করায় রাত ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ