মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চীন থেকে ৩০০ অত্যাধুনিক ট্যাংক আনছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন ও ভারতের মধ্যকার চলমান শীতল সম্পর্কের জট খুলতে দু’দিনের সফরে ভারতে এসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেয়ার সুযোগ হিসেবে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা যায়, চীনা প্রেসিডেন্টের সফরে নিরাপত্তাসহ বিশাল প্রস্তুতি নিলেও এর মধ্যেই পাকিস্তানকে ৩০০টি অত্যাধুনিক ট্যাংক উপহার দিবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসলামাবাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর হাতে ৩০০টি ‘ভিটি-৪’ ট্যাংক তুলে দেবে বেইজিং। এ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও রাজি হয়েছে চীন। যার ফলে পাকিস্তানও এমন ট্যাংক বানাতে পারবে।

গত কয়েকদিন আগেই চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করেচে পাক সেনা ও লালফৌজ। চলতি বছরের আগস্টে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে ক্ষুব্ধ চীন।

ওই পদক্ষেপে উপত্যকাকে দুই ভাগ করে কেন্দ্রীয় শাসনের অধীন করেছে নয়াদিল্লি। দুটি অঞ্চলের একটি লাদাখ যাকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেইজিং।

কাশ্মীর ইস্যুতে প্রথম থেকেই পাকিস্তানের পক্ষে নেয়াই চীনের ওপর অসন্তুষ্ট ভারত। ভারত সফরের দু’দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন জিনপিং।

বৈঠকের পর এক বিবৃতিতে চীন জানায়, জিনপিং ‘জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন। শুধু তাই নয়, এ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে।’ এ বিবৃতির পরেই পাল্টা উত্তর দিয়ে নয়াদিল্লি বলেছে, অন্য কোনো দেশের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা উচিত নয়।

বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক সহায়তা দেবে চীন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেইজিং আলাপ-আলোচনা হলেও ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ