সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর যাচ্ছে ভারতের মুসলিম প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর মুসলমান অধ্যুষিত  জম্মু-কাশ্মীরে যোগাযোগ অচলাবস্থা চলছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে যুবকদের ধরে পাঠানো হচ্ছে অন্য রাজ্যের কারাগারে। সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে বিচ্ছিন্নতাবাদী তকমা।

১৮ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জয়পুরের আজমির দরগার দিওয়ান জয়নুল আবেদিন আলী খানের পুত্র নাসিরুদ্দিন চিস্তি। মূলত জয়নুল আবেদিনের উদ্যোগেই উপত্যকায় এই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।

এব্যাপারে আজমির দরগার দিওয়ান জানান, ‘সীমান্তের ওপার থেকে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি মনে করি কাশ্মীরের মানুষের সাথে আলোচনা করা উচিত, বিশেষ করে সেখানকার তরুণ-তরুণীদের সাথে এবং জম্মু-কাশ্মীরের উন্নতির জন্য আমাদের কাজ করা উচিত। আর সেই কারণেই উপত্যকায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে আমরা কাশ্মীরের মানুষ ও সমৃদ্ধির মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘মুসলিম প্রতিনিধি দলের সফরের বিষয়ে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ছাড়বে। প্রতিনিধি দলটিতে রাজস্থান, হায়দ্রাবাদ, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, গুজরাট ও বিহারের মুসলিম সদস্যরা রয়েছেন।’

অন্যদিকে নাসিরুদ্দিন চিশতি জানান, ‘প্রতিনিধি দলের সদস্যরা মূরত জম্মু-কাশ্মীরের যুব সমাজের সাথে কথা বলবেন এবং সেখানকার বাস্তবতা মূল্যায়ন করবেন। আমাদের প্রধান লক্ষ্যই হল যুব সমাজ ও অন্য মানুষদের মধ্যে আস্থা অর্জন করা এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ