বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, নিহত রবিউল হক মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও ফাজিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, বৃহস্পতিবার রাতে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা রেখে যায়।

সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বর্তমানে লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি একজন সহজ-সরল মানুষ। তার সাথে কারো বিরোধ নেই। পেশায় একজন রং মিস্ত্রি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ