সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নিরাপত্তা হয় সবার জন্য; না হয় কারো জন্য নয়: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হয় এ অঞ্চলের সমস্ত দেশ এ নিরাপত্তা থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না। পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় মার্কিন সরকারের সাম্প্রতিক উদ্যোগের দিকে তিনি ইঙ্গিত করে এ কথা বলেছেন।

বৃহস্পতিবার কুয়েতের আল-রাই পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে জাওয়াদ জারিফ একথা বলেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য বিষয় এবং বহু শতাব্দী ধরে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক দেশগুলোই রক্ষা করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনও অঞ্চলের নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব থাকে সেই অঞ্চলের জনগণের। নিরাপত্তা রক্ষা করতে হবে যেকোনও রকমের বৈদেশিক হস্তক্ষেপ ছাড়াই।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল আগের যেকোনও সময়ের চেয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ ও হুমকির মুখে। এ অবস্থায় এ অঞ্চলের দেশগুলোকেই নিরাপত্তা এবং স্থিতিশীলতার দায়িত্ব নিতে হবে, তা না হলে বিপর্যয় অনিবার্য।

তিনি আরও বলেন, অস্ত্র কিনে এবং বিদেশিদের সঙ্গে সামরিক চুক্তি করে নিরাপত্তা নিশ্চিত করা যায় না বরং এটি নিশ্চিত করা যায় জনগণের ওপরে আস্থা এবং ভরসা রেখে। এর পাশাপাশি দরকার জাতীয় সক্ষমতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করা। সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ