মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

এটিএম হেমায়েত উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ ভবনের পূর্ব-দক্ষিণ কর্ণারে টিএণ্ডটি মাঠে আজ (শুক্রবার) বাদ আছর অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ জানাজার নামাজে ইমামতি করেন।

এর আগে, শুক্রবার বেলা ১০ টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের অসুস্থতায় ভুগছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জে বাবা এবং মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।

জানাজায় বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইসলামী আন্দোলনের মহাসচিব নায়েবে আমীর ফয়জুল করিম, ইসলামী আন্দোলনের মহাসচিব  হাফেজ অধ্যক্ষ ইউনুস আহমদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এটিএম হেমায়েত উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক হেমায়েত উদ্দিন।

আরএম/