বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আবরার হত্যা: সাতক্ষীরা থেকে শামিম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার হত্যা মামলার আসামি মুহা. শামিম বিল্লাহ (২১) কে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শামিম বিল্লাহ ওই গ্রামের আমিনুর রহমান ওরফে বাবলু সরদারের ছেলে। আটক শামিম বিল্লাহ বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিকেলে ঢাকা থেকে আসা ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল শামিম বিল্লাহকে আটক করেছে। আটকের পরপরই শামিম বিল্লাহকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে। হত্যাকারীরা আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ