সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনারা। এরই মধ্যে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধ বিমান সিরিয়ার উত্তর-পূর্বঞ্চালে বোমা হামলা করেছে।

বুধবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের টুইট বার্তায় জানিয়েছেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি টুইট বার্তায় বলেন, সিরিয়ার লোকজনকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করবো। সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের উচ্ছেদ করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান। একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে শরণার্থীদেরকে ঘরে ফিরতে সহায়তা করবে বলেও তার বার্তায় জানান তিনি।

এ নিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল হাসাকা প্রদেশের রাস আল আইন শহরে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনারা।

এদিকে বোমা হামলার ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলেও জানানো হয়। এ ঘটনায় স্থানীয়রা নিজেদের বাঁচাতে এলাকা ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ