সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সিরিয়ায় তুর্কি অভিযান: ইস্তাম্বুল সফর বাতিল ইরানের স্পিকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক অভিযান শুরু করার পর ইস্তাম্বুল সফর বাতিল করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার আলী লারিজানি।

তুরস্কের জাতীয় সংসদের স্পিকারের আমন্ত্রণে বৃহস্পতিবার থেকে লারিজানির ইস্তাম্বুল শহর সফর করার কথা ছিল। কিন্তু তুর্কি সেনা অভিযানের কারণে সে সফর স্থগিত করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা করেছেন, তার দেশের সামরিক বাহিনী এবং সিরিয়ায় তৎপর ফ্রি সিরিয়ান আর্মি কুর্দি গেরিলা পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।

সিরিয়ায় কুর্দি গেরিলাদেরকে তুরস্ক তার নিজের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে। তুরস্ক সরকার দাবি করে আসছে, কুর্দি পিকেকে গেরিলা গোষ্ঠীর সঙ্গে ওয়াইপিজির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সিরিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জানিয়েছে, তুর্কি বাহিনী তাদের অভিযানের শুরুতে সিরিয়ার রাস আল-আইন শহরে বিমান হামলা চালিয়েছে। ইরান এ অভিযানের বিরোধিতা করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ