সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কোম্পানির প্রচারের জন্য বিনামূল্যে ১০ হাজার হিজাব বিতরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মালয়েশিয়ার একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উদ্বোধন উপলক্ষে মুসলিম নারীদের মাঝে বিনামূল্যে দশ হাজার হিজাব বিতরণের উদ্যোগ নিয়েছে। এই পোশাক উপৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিশেষায়িত স্কার্ফ ও হিজাব উৎপাদনের লক্ষে প্রতিষ্ঠিতি।

ইফফা হিজাব (Iffah Hijab) নামের ওই কোম্পানি ১৪ অক্টোবর থেকে বিশেষ ধরনের স্কার্ফ ও হিজাব বাজারে ছাড়বে। তাই কোম্পানির প্রচারের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পূর্ণ স্বাস্থ্যবান্ধব এসব হিজাব বানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাঁটি ও উজ্জ্বল রেশম সুতা আমদানি করেছে কোম্পানিটি। খুব অল্পদামে ভিন্ন ধরনের নকশাসমৃদ্ধ সব বয়সীদের জন্য উপযোগী স্কার্ফগুলো বাজারে ছাড়া হবে।

এই স্কার্ফগুলো হালকা নীল থেকে শুরু করে গোলাপিসহ বিভিন্ন রংয়ের হবে। উন্নতমানের সিল্ক দিয়ে তৈরি এসব স্কার্ফ আলোর নিচে খুব উজ্জ্বল দেখাবে। আর দিনের আলোতে এটা রোদের প্রখরতা কমাতে সাহায্য করবে। ফলে হিজাব ব্যবহারকারীর চেহারা থাকবে কোমল। গরমে হিজাব পরিধানকারীর চামড়া জ্বালা করবে না এবং চুল থাকবে জটমুক্ত।

সূত্র: মালয় মেইল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ