সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কিং আবদুল্লাহ আন্তর্জাতিক পুরস্কার পেলেন মুফতি তাকি উসমানি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কিং আবদুল্লাহ ইবনে হুসাইন আন্তর্জাতিক পুরস্কার’ পেলেন পাকিস্তানের  সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি ও প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ইসলামি ফিকহশাস্ত্র, ইসলামি অর্থনীতি ও হাদিসশাস্ত্রে বুদ্ধিবৃত্তিক অবদানের জন্যে তাকে এই পুরস্কার দেয়া হয়েছে বলে জানা যায়।

৭ অক্টোবর মুফতি মুহাম্মদ তাকি উসমানির ছেলে মোহাম্মদ ইমরান আশরাফ উসমানি তার ফেসবুক একাউন্টে একটি ভিডিও শেয়ার করে এ তথ্য নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, মুফতি তাকি উসমানি জর্ডানের প্রিন্স গাজি বিন মুহাম্মদ থেকে পুরস্কার গ্রহণ করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি  রয়েল ইসলামিক স্ট্রাট্যাজিক স্টাডিজ সেন্টারের জরিপে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকার শীর্ষস্থানে স্থান পেয়েছেন মুফতি তাকি উসমানি।

৭৪ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পান্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামি ফিকহ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় তার বহু গ্রন্থ রয়েছে।

https://www.facebook.com/220879518595225/videos/2448837908686960/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ