বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সেলিম প্রধানসহ তিন জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় সেলিম প্রধানসহ তিনজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে সিআইডি। অপর আসামিরা হলো, রোমান ও আখতারুজ্জামান। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন।

আজ (বুধবার) ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে এ রিমান্ড আবেদন করেন সিআইডির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শেখ রকিবুল রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান থানার মাদক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সেলিম প্রধানসহ তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

র‌্যাবের অভিযানে বাসা থেকে হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা বলে জানিয়েছে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ