বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না'

আজারবাইজানের প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ককেসাস দেশ আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুভ মাম্মাদোভ। গতকাল মঙ্গলবার নভরুভ মাম্মাদোভের পদত্যাগের পরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের অর্থনৈতিক উপদেষ্টা আলি আসাদোভকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টের স্পিকার ওকতায় আসাদোভ সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ পার্লামেন্টের সব সদস্য অনুমোদন করেছেন।

খবরে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী আলি আসাদোভ প্রেসিডেন্টের অর্থনৈতিক ইস্যু সংক্রান্ত উপদেষ্টা ছিলেন। তবে এর আগে দীর্ঘদিন থেকেই তিনি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সহযোগী হিসেবে কাজ করেছেন। আজারবাইজানের সংবিধান অনুসারে দেশটির বেশিরভাগ ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই ন্যস্ত। প্রধানমন্ত্রীকে সাধারণত নামমাত্র ভূমিকায় দেখা যায়। এই পদে সাধারণত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তাদের দেখা যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ