সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন পৌছেছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে বেইজিং গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার চীন পৌঁছালে তাকে দেশটির সংস্কৃতিমন্ত্রী লু শুগাং ও পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও জিং অভ্যর্থনা জানান। এ সফরে জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনার কথা রয়েছে ইমরান খানের।

গত বছর আগস্টে দায়িত্ব নেয়ার পর এটা ইমরান খানের তৃতীয় চীন সফর। শিগগিরই শি জিনপিংয়ের ভারত সফর করার কথা রয়েছে। তার আগে ইমরানের এ চীন সফরকে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট জিনপিং ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও বৈঠক করার কথা ইমরান খানের। তাদের সঙ্গে ‍দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। চীন-পাকিস্তান অর্থনৈতিক অঞ্চল নিয়েও কথা হবে।

মঙ্গলবার চীন-পাকিস্তান বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার করতেই এ সফর ইমরান খানের।

ধারণা করা হচ্ছে সফরে কাশ্মির ইস্যুতেও আলোচনা হবে দুই দেশের। চীন সবসময়ই পাকিস্তানের পাশে ছিলো। কাশ্মিরের ব্যাপারেও তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ভারত সফরের আগে তাই এই বিষয়ে আলাদা করে কথা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ