বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বিএনপি কার্যালয়ের পাশের গলিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের মাঝখানের গলিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লীনা খানম। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপনের কাজে অংশ নেয়। সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক লাইন থেকে এই আগুন লাগে বলে জানান লীনা।

আগুনের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে আগুন নিয়্ন্ত্রণে আনতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ