মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ঢাবির মুহসীন হল থেকে দুই ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হলে অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন- ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ।

মঙ্গলবার ক্যাম্পাস এলাকায় অস্ত্র ঠেকিয়ে সাধারণ এক শিক্ষার্থীকে হুমকি দেয়ার দুই ঘণ্টা পর পিস্তল ও ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। রাত্র পৌনে ৮টার দিকে ছাত্রলীগের ওই দুই নেতাকে হাজী মোহাম্মদ মহসীন হল থেকে আটক করা হয়।

পরে ওই দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ