বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মাহদী হাসান জামালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকরামুল হক জুনাইদের পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও সিলেট বিভাগীয় তত্বাবধায়ক মুহাম্মদ রশীদ মুশতাক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া শাখা সভাপতি সানোয়ার হুসাইন, পূর্ব জেলার সাবেক প্রশিক্ষণ সম্পাদক আহবাবুর রহমান, মহানগর বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল আহমদ, শায়খুল হাদীস (আল্লামা আজিজুল হক) জোন সভাপতি রাকিব আল হাসান, টেকনিক্যাল কলেজ সেক্রেটারি নোমান আহমদ, উবায়দুর রহমান নাহিদ, আবু আনাস, মাহফুজ হোসাইন, রেজওয়ান আহমদ, সায়েম আহমদ, তানজিল, নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, হাবিবুজ্জামান সায়হান, আলী ফাহিম, আখতার হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ