বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আবরার হত্যার প্রতিবাদে খুলনায় ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরের যৌথ ব্যবস্থাপনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের পাওয়ার হাউজ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

নগর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম।

সভায় বক্তারা বলেন, বুয়েট সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও হত্যাযজ্ঞ বিরাজমান,হল সন্ত্রাসীদের তান্ডবে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আবরার হত্যাকারী সহ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য শেখ আমিরুল ইসলাম ও মুহাম্মদ ইসহাক ফরিদী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি শেখ নাসির উদ্দীন ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি নাজমুল হাসান বিএল কলেজ সভাপতি আব্দুল্লাহ আল নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ আব্দুস সালাম জায়েফ কাজী আল আমিন মঈনুল ইসলাম এনামুল হাসান সাঈদ ইব্রাহিম ইসলাম আবীর মাহমুদ হাসান মাহদী হাসান মুন্না আমানুল্লাহ আব্দুল আলীম শফিকুল ইসলাম ফরহাদ মোল্লা মাহদি হাসান মুহাঃ আব্দুল্লাহ আব্দুল্লাহ আল মামুন বনি ইয়ামিন শেখ আব্দুল্লাহ আল মামুন রিয়াজ হাওলাদার ওসামা আবরার আব্দুল্লাহসহ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ