বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আবরার হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ছাত্রলীগের নৃশংসতা সীমা ছাড়িয়ে গেছে। ছাত্রলীগ সারাদেশে শিক্ষাঙ্গণগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হলে হলে টর্চার সেল করে সাধারণ ও ভিন্ন মতের ছাত্রদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়।

মঙ্গলবার মাগরিবের পর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির তিনি এ কথা বলেন।

আমিরে মজলিস বলেন, ছাত্রলীগের নৃশংস নির্যাতনের সর্বশেষ শিকার বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ভারতের সাথে শেখ হাসিনা সরকারের দেশ ও দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে লেখার কারণে তাকে জীবন দিতে হলো। ছাত্রলীগের নৃশংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসাথে সরকারের দেশের স্বার্থবিরোধী চুক্তি ও কর্মকান্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

বৈঠকে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগের সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং শিক্ষাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, চাঁদাবাজিসহ সকল অপকর্ম বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানানো হয়।

আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী।

ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আবদুল জলিল, আলহাজ্ব আবু সালেহীন, হাফেজ মাওলানা নোমান মাযহারী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, মুফতি ওযায়ের আমীন, হাজী নূর হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ