সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বন্যপ্রাণী আইনে ৬ মাসের কারাদণ্ড; কেরাণীগঞ্জের নতুন কারাগারে সম্রাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ অক্টোবর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাকে এই সাজা দেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম এ তথ্য জানান।

পরে সম্রাটকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।  সম্রাটকে র‌্যাবের বিশেষ গাড়িবহরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

এর আগে সম্রাটের কাকরাইলের অফিস থেকে ক্যাঙ্গারুর দুটি চামড়াসহ একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি বৈদ্যুতিক টর্চার মেশিন, বিদেশি মদ ও ১ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

সারোয়ার বিন কাশেম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ