বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গুরুতর অসুস্থ আল্লামা আজহার আলী আনোয়ার শাহকে ব্যাংকক নেয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশিক আশরাফ
কিশোরগঞ্জ থেকে

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ও কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আজহার আলী আনোয়ার শাহ গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য স্বজনরা তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পরিবারসূত্রে জানা গেছে,  আল্লামা আজহার আলী আনোয়ার শাহর খাদ্য নালিতে টিউমার হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। ব্যথায় তার গলা ফুলে গেছে। কিছুদিন আগে তার ঘাড়ের টিউমারের অপারেশন হয়েছিল। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

স্বজনরা জানান, চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আগামী বুধবার তার ভিসার আইনী ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার কথা। বৃহষ্পতিবারের টিকিট বুকিং করা আছে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহষ্পতিবার তাকে ব্যাংকক নেওয়া হচ্ছে।

দেশের সর্বজন শ্রদ্বেয় এই আলেমেদীন যেন খুব সত্তর সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, এজন্য দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দুয়া চেয়েছেন স্বজনরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ